বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নুসরাত জানালেন ঈদের দিনের ব্যস্ততার কথা

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ঈদের সকালেই সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের চাঁদ দেখা দিতেই তিনি হাতে মেহদি দিয়ে আলপানা এঁকেছেন। ঈদের দিনটি কীভাবে পালন করছেন ও এ দিনের ব্যস্ততার কথাও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় সোশ্যাল যে ছবি পোস্ট করেছিলেন, সেখানে নুসরাতের হাতজোড়া মেহেদি দেখা গেছে। সেখানেও মিলেছিল চাঁদের ঝলক। সঙ্গে লিখেছিলেন, ‘আমার মেহেদি কেমন? আপনাদের মেহেদিও ভাগ করে নিন। চাঁদ মুবারক।’ বৃহস্পতিবার সকালেই ঈদ উপলক্ষে নিজের বিশেষ ফোটোশুটের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নুসরাত জাহান।আজ ঈদের দিন সকাল থেকেই ভীষণ ব্যস্ত নুসরাত। তবে এক ফাঁকে সময় করে নিজের পরিকল্পনা জানাতে ভুললেন না। কীভাবে দিনটা কাটাচ্ছেন তিনি? নুসরাত বললেন, ‘‘পরিবারের সঙ্গেই দিনটা কাটানোর ইচ্ছে রয়েছে। তার সঙ্গে খাওয়াদাওয়ার ব্যবস্থাও করছি।’’

বিশেষ দিনে অভিনেত্রীর বাড়ি পরিপূর্ণ নিকটজন ও ভক্তদের ঈদের উপহারে। তার নির্বাচিত ঝলক ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছেন নুসরাত। তবে বিশেষ দিনে কেনা খাবার নয়, নুসরাত নিজে রান্নাঘরে অনেকটা সময় কাটিয়েছেন।

যশ ও ছেলের জন্য একাধিক পদ রান্না করেছেন তিনি। নুসরত বলেন, ‘‘বিরিয়ানি, সেমাই ফিরনি আর কবাব বানিয়েছি। আশা করি খাবারগুলো ওদের পছন্দ হবে।’’

তবে ঈদের দিনে যেন একটু হলেও মনখারাপ অভিনেত্রীর। কারণ উৎসবের দিনে তার বাবা-মা অনেক দূরে রয়েছেন। নুসরাত বললেন, ‘মা-বাবাকে আজ খুব মিস করছি। তারা মক্কায় গিয়েছেন। তবে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি।’

বছরের শুরুতেই ‘সেন্টিমেন্টাল’ সিনেমায় নুসরাতকে দেখা গেছে। ছবিতে যশের সঙ্গে তিনি জুটি বেঁধেছিলেন। যুগলের প্রযোজনা সংস্থার অধীনে তৈরি সেটিই প্রথম সিনেমা। এখনো নুসরাত নতুন সিনেমার কোনো ঘোষণা করেননি। তিনি এবার কোনো সিনেমায় অভিনয় করবেন, সেদিকে নজর থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category