রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ছয় গোলে ড্র হলো ক্যামেরুন-সার্বিয়ার ম্যাচ

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২০৭ Time View

কাতার বিশ্বকাপে দারুণ এক ম্যাচ উপহার দিল ক্যামেরুন-সার্বিয়া। ক্যামেরুন প্রথমে এগিয়ে গিয়ে প্রথমার্ধে পিছিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে আবারও গোল হজম করে দলটি। তবে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে সার্বিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা।

দিনের প্রথম ম্যাচে ক্যামেরুন প্রথমে লিড নিলেও প্রথমার্ধের একেবারের শেষ মুহূর্তে গোল করে সার্বিয়াকে সমতায় ফেরান পাভলোভিচ। সবাই যখন ভেবে নিয়েছিল ১-১ গোলে সমতা রেখেই শেষ হবে প্রথমার্ধ ঠিক তখনই মিলিনকোভিচ-স্যাভিচের গোলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সার্বিয়া।

বিরতির পর মাঠে নেমে সার্বিয়াকে ৩-১ গোলে এগিয়ে নেন মিত্রভিচ। ২ গোলে পিছিয়ে পরে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে ক্যামেরুন। ৬৩ ও ৬৬ মিনিটে দুই গোল করে সমতা আনে তারা।

ম্যাচের ৬৩ মিনিটে ক্যামেরুনের আবু বকর গোল করলে প্রথমে অফসাইডের পতাকা তোলেন রেফারি। কিন্তু কিছুক্ষণ পর সিদ্ধান্ত পরিবর্তন করে গোলের সিগনাল দেয়া হলে উল্লাসে মাতে ক্যামেরুনের ফুটবলাররা। সেই উল্লাস শেষ হতে না হতেই আবারও গোলের দেখা পায় ক্যামেরুন। আর তাতেই ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category