জমকালো ইফতার পার্টির আয়োজন করেছে কলকাতার ইন্দো-বাংলা প্রেসক্লাব। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের কাছে অবস্থিত অভিজাত স্প্রিং ক্লাবে এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ।
‘বাংলার সম্প্রীতি বজায় থাক বাঙালির হাত ধরে’ এই শিরোনামে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সদস্য এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শিক্ষাবিদ পবিত্র সরকার, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, মিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, মিশনের কনস্যুলার (কাউন্সেলর) আলমাস হোসেন।
এই আয়োজনে আরও ছিলেন কলকাতার বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, সংগীতশিল্পী সৈকত মিত্র, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বেসরকারি হাসপাতাল (এএমআরআই) সিইও রূপক বড়ুয়া, ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী, ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মনোতোষ সরকার, ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ কুমার সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী, রন্ধন বিশেষজ্ঞ নয়না আফরোজ প্রমুখ।