বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৬৪ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাশের রাজ্য নিউ জার্সি। নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এই কম্পন অনুভব করেছেন। তাছাড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ব্রুকলিনের ভবনগুলোও।

এ ভূমিকম্পের ফলে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে চলা গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়। বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন ওঠেন, এটা কি ভূমিকম্প?

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানিয়েছেন, ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত ও লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকেও ভূমিকম্প অনুভব করেছেন তারা।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category