বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

থানচিতে সস্ত্রীক শ্যামল মাওলাসহ সিনেমার টিম অবরুদ্ধ

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

শুটিং করতে গিয়ে সস্ত্রীক গোলাগুলির মধ্যে পরেছেন অভিনেতা শ্যামল মাওলা। তাদের অবস্থানরত হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে। সবাই খুব আতঙ্কের মধ্যে রয়েছে। বান্দরবানের থানচি থেকে এক অডিও বার্তায় শুটিং ইউনিটের পক্ষ থেকে এমনটিই জানানো হয়।

গত ১ এপ্রিল শুটিংয়ের জন্য বান্দরবানের থানচিতে যায় ‘নাদান’ নামের সিনেমার একটি টিম। যেখানে সস্ত্রীক গিয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। আছেন সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন।

টানা দুই দিন কাজ করার পর আজ (৩ এপ্রিল) দুপুরে তারা পড়েছেন চরম সংকটের মধ্যে। কারণ বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। তার ঠিক পাশেই একটি হোটেলে অবস্থান করছে সিনেমার পুরো টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন শুটিং ইউনিটের বেশ কয়েকজন। জানিয়েছেন, তাদের হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে।

বুধবার ৩ এপ্রিল দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে পড়ে। তবে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি-না, বা কত টাকা লুট হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

চিত্রনায়ক সাইফ খান বলেন, ‘হুট করেই আজ সকাল থেকে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। আমরা হোটেলে অবরুদ্ধ আছি। আশা করছি, ঘণ্টা খানের মধ্যে এই স্থান ত্যাগ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

তিনি জানান, পুলিশ তাদের জানিয়েছে পাহাড়িসন্ত্রাসীগ্রুপ কুকিচিন এ গুলি চালাচ্ছে।

এদিকে বান্দরবানে যাওয়ার পর থেকেই শ্যাম মাওলার ফোন বন্ধ। গত ১ এপ্রিল তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, আপাতত নেটওয়ার্কের বাইরে আছেন। কোনো খরব দেওয়ার প্রয়োজন হলে তার স্ত্রী মাহা সিকদারকে জানালেই হবে।

অন্যদিকে, মাহা জানান, থানচির পরিস্থিতি ভালো না। আপাতত এদিকে কারো না আসাই ভালো।

এর আগে বুধবার রাত নয়টার দিকে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমাতে সোনালী ব্যাংকে হামলা চালায়। সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

এই ঘটনার পর পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে এবং অপহৃত ম্যানেজারকে উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category