বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

তাইওয়ানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১, সুনামি সতর্কতা

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। বুধবারের এ ভূমিকম্পের কারণে দ্বীপ ও এর প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা জানানো হয়।

দেশটির দমকল বিভাগ নিশ্চিত করেছে যে, সেখানে একজন নিহত হয়েছে। পাহাড়ি হুয়ালিয়েন কাউন্টিতে ওই ব্যক্তি পাথরের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দমকল বিভাগ আরও জানিয়েছে, ভূমিকম্পের কারণে আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। হুয়ালিয়েন শহরে বেশ কিছু ভবনের নিচে অনেকেই আটকা পড়েছেন। তবে এই সংখ্যা কত তা উল্লেখ করা হয়নি।

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ৩৪ দশমিক ৮ কিলোমিটার।

ভূমিকম্পের পর পরই তাইওয়ান ও এর প্রতিবেশী দেশ জাপান, ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে ওই সতর্কতা তুলে নেওয়া হয়।

স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির ভূমিকম্পবিষয়ক সংস্থা বলছে, তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয় এবং প্রায় পাঁচশর মতো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category