বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিড়ালের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা আসিফের, থানায় জিডি

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৯ Time View
পোষা বিড়াল হারিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবুও মেলেনি সন্ধান। বাধ্য হয়ে এবার ঘোষণা করলেন ৫০ হাজার টাকা পুরস্কার। ঘোষণাটি সামাজিক মাধ্যমে দিয়েছেন এ গায়ক।নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, সুবিশাল কম্পাউন্ডে প্রতিদিনই পুম্বাকে (বিড়ালের নাম) খুঁজি। ওর নাম ধরেও ডাকাডাকি করি যদি সাড়া দেয়! পুম্বা নেই তেরো দিন হয়েছে, অনেক ক্যাট লাভার চেষ্টা করে যাচ্ছে তাকে খুঁজে বের করতে। পুম্বার মতো দেখতে একটা বিড়াল এরমধ্যে তার মালিকও খুঁজে পেয়েছে।

এরপর লিখেছেন, আমার সন্তানদের ধারনা তাদের বাবা মহাপরাক্রমশালী হারকিউলিস, যে সব কিছু করতে পারে। কোনো ক্রাইসিস তৈরি হলে সন্তানদের শান্ত করার জন্য বলি চিন্তা করো না বাবা- টাইগার আভি জিন্দা হ্যায়! পুম্বা হারিয়ে যাওয়ার পর বাচ্চাদের কাছে কিছুটা অসহায় হয়ে গেছি। তেইশ মাস বয়সী আইদাহও পুম্বাকে খুঁজে বেড়ায়।

 

সবশেষে এ গায়ক লিখেছেন, বিড়ালটা বেঁচে আছে, কারও বাসায় আছে। তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছে। এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, স্বাভাবিকের চেয়েও ওর দেহের গড়ন ও সৌন্দর্য নজর কাড়ার মত।  আমি জানি সে ভাল যত্ন আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময়ও হয়ে গেছে। প্লীজ পুম্বার শুধু সন্ধান দিন, ৫০০০০ টাকা গিফট পৌঁছে যাবে।

 

শিগগিরই একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হবেন আসিফ। এটি গায়কের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম ‘দ্য লাস্ট ডন’। গানে আসিফকে একজন ডনের ভূমিকায় দেখবে দর্শক। থাকবে অ্যাকশন দৃশ্যও।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category