তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গভর্নর অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গাইরেটেপ এলাকায় আগুনে ২৯ জন মারা গেছেন এবং আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
ইস্তাম্বুল শহরের গভর্নর দাভুত গুল বলেন, বেসমেন্টে নির্মাণ কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়।
ইস্তাম্বুলের মেয়র বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। আশা করছি হতাহত আর বাড়বে না।