বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলো ঢাকার তিন তারকা

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০২ Time View

ইতিমধ্যে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ এর আয়োজন করছে ভারতের টালিউড। এবার মনোনয়ন পাওয়ার দিক থেকে রেকর্ড করে নিলো বাংলাদেশি পাঁচ অভিনয় ও সংগীত শিল্পী। তারই মধ্যে পুরস্কার জিতে নিলো ঢাকার তিন তারকা।

২৯ মার্চ কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে আয়োজিত হয় এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর।

জয়া আহসান:
এ বছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। কৌশিক গাঙ্গলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে শ্রেষ্ঠ হলেন এ অভিনেত্রী।

তাসনিয়া ফারিণ:
অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ।

সোহেল মন্ডল:
জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল।

এছাড়াও এবারের ফিল্ম ফেয়ারে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ।

এবারের মনোনয়ন তালিকায় ছিলেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিব। কলকাতার ‘চিনি ২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য বাংলাদেশের এই তরুণ গায়ক জায়গা পেয়েছিলেন সেরা গায়কের তালিকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category