শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ আর নেই।

চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, শনিবার বাদ আসর মরহুমের জানাজার নামাজ চট্টগ্রাম মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে মোহাম্মদ ইউসুফ ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

দুইদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হার্টের ব্লক ধরা পড়লে রিং পড়ানো হয়েছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তারপরও বাঁচানো যায়নি ক্রীড়াঙ্গনের সদালাপী এই মানুষটিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category