শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এক সপ্তাহে ইউক্রেনের দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

পূর্বাঞ্চলীয় আরও একটি গ্রাম হাতছাড়া হলো ইউক্রেনের। এ নিয়ে গত এক সপ্তাহে ইউক্রেনের দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া।

সম্প্রতি গোলাবারুদ সংকটে পড়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বেশ কিছু সাফল্য পেয়েছে রুশ বাহিনী। গত মাসে গুরুত্বপূর্ণ আভদিভকা শহর হাতছাড়া হয়েছিল ইউক্রেনের। এরপর চলতি সপ্তাহে শহরটির পশ্চিমে একটি গ্রাম দখলে নেয় রাশিয়া।বৃহস্পতিবার (২১ মার্চ) আভদিভকা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আরও একটি গ্রাম দখল করার ঘোষণা দিয়েছে রুশ বাহিনী।

এদিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের টোনেঙ্কে গ্রাম ‘মুক্ত করেছে’ রুশ সশস্ত্র বাহিনী।এর আগে, দিনের শুরুর দিকে কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, তাদের রাজধানীতে ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ‘কমান্ড সেন্টারে’ হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্রসহ ‘উচ্চ-নির্ভুল অস্ত্র’ দিয়ে হামলা চালিয়েছে।

সম্প্রতি রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সীমান্ত অঞ্চলে বেশ কয়েকবার হামলা চালায় ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরেই ইউক্রেনের দুটি গ্রাম দখল ও কিয়েভে বড় হামলার কথা জানালো রাশিয়া।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category