বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার!

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমে ইনজুরির শিকার হয়েছেন নেইমার। এই ফুটবলারের ডান পায়ের গোড়ালি ফুলে গেছে ম্যাচ চলাকালীনই। এবার জানা গেল, এই ইনজুরির জন্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপের মঞ্চে পরবর্তী ম্যাচ খেলা হবে না নেইমারের।

২৮ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। গোড়ালির চোটের জন্য সেই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বিষয়টি সামনে এনেছে।

কেবল সেই ম্যাচ নয় নেইমার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও নেইমারকে পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে।

এদিকে গ্রুপ পর্বে এই তারকা ফুটবলারকে না পেলেও নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যায়নি। এরপর মাঠে নামতে পারেন নেইমার। এমনকি ব্রাজিলের কোচ তিতেও দলের সেরা তারকাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category