বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৬৯ Time View

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর পালিত হতে পারে। রোববার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে এ বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়ালের জন্মের চাঁদ ৮ এপ্রিল সূর্যগ্রহণের সাথে সারিবদ্ধ হবে। ফলে ইসলামী বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।

মুসলমানদের জন্য ঈদুল ফিতর ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজানের মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলিমরা।

ঈদের দিন মুসলমানেরা দুই রাকাত নামাজ আদায় করেন। এ নামাজকেই ইসলামে ঈদের নামাজ বলা হয়। খোলা মাঠ বা বড় জামাতে এ নামাজ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category