আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন মতে, রোববার (১৭ মার্চ) সকালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গেরাস্ক জেলায় প্রধান সড়কে এই দুর্বঘটনা ঘটে। সড়কটি দক্ষিণাঞ্চলের আরেক প্রদেশ কান্দাহার ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের মধ্যে সংযোগ স্থাপন করেছে।হেলমান্দ প্রাদেশিক ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি মোটরবাইক প্রথমে একটি যাত্রীবাহী বাসে আঘাত হানে। এরপর বাসটি বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারে আঘাত হানে। এতে তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়।