বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

কুয়েতে প্রবাসীরা পেতে যাচ্ছেন এনআইডি পাওয়ার সুযোগ

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। কুয়েত প্রবাসীদের বহু দিনের আকাঙ্ক্ষা প্রহর এবার পোহাবে।  দীর্ঘদিন যাবৎ কুয়েতে প্রবাসীরা এনআইডি পাওয়ার প্রত্যাশা করছিলেন। সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশিরাও খুব শিগগিরই পেতে যাচ্ছেন।

সম্প্রতি প্রবাসী সংবাদকর্মীরা কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এক কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ২০২১ সালের নভেম্বর মাসে কুয়েত দূতাবাস জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভিস চালু সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল। এর ফলে প্রবাসীদের জন্য খুব শিগগিরই এ সার্ভিস চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, চলতি মার্চের ২০ তারিখ বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট টিম এবং ২৪ থেকে ২৯ মার্চের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন টিম আসার কথা রয়েছে। এরপরই চূড়ান্তভাবে এনআইডি সার্ভিস চালু করা যাবে।

মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, এরই মধ্যে কুয়েত দূতাবাস এনআইডি সার্ভিস চালুর প্রয়োজনীয় কিছু কাজও সম্পন্ন করেছে। বাংলাদেশি নাগরিক হিসেবে তাদের জন্য এটি একটি বড় পাওয়া।

এনআইডি নিবন্ধন সেবা চালুর আগে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেটি পরে জানিয়ে দেওয়া বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category