বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজ‍‍’র সূচি চূড়ান্ত

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কার ম্যাচগুলো শেষ হবে আগামী ৩ এপ্রিলে। এই সিরিজ শেষে অবশ্য শান্তদের সামনে খুব একটা বিশ্রাম নেই। এপ্রিলেই দীর্ঘ চার বছর পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ের স্বাগতিকরা।

এই সফরে অবশ্য শুধু ৫ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। শনিবার (১৬ মার্চ) এ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে দল ২৮ এপ্রিল ঢাকায় আসবে। এরপর তাদের গন্তব্যস্থল হবে চট্টগ্রাম। সেখানে সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে। আগামী ৩ মে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এরপর চট্টগ্রাম অংশের বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।

সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফলে আবারও ঢাকায় ফিরবে হবে দুই দল। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

এই সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category