বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

আইপিএল চলে যাচ্ছে ভারতের বাইরে

  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

প্রথমবারের মতো ভারতের বাইরে আয়োজন করা হয়েছিল আইপিএল ২০২৪ সালের আসরের নিলাম। এবার জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলাও ভারতের বাইরে আয়োজনের চিন্তা করছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের দ্বিতীয় পর্যারের ম্যাচগুলো আরব আমিরাতের দুবাইয়ে হতে পারে। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত চিন্তা করছে ক্রিকেট বোর্ড।

এরইমধ্যে ক্রিকেটারদের পাসপোর্ট সাবমিট করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো নির্দেশনা দিয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।সূত্র বলেছে, ‘শনিবার বিকাল ৩টায় ভারতের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এরপর বিসিসিআই সেই বিবেচনায় সিদ্ধান্ত নেবে যে, আইপিলের ম্যাচগুলো দুবাইয়ে নেওয়া যায় কিনা।’এর আগে ২০১৪ সালে আইপিএলের প্রথম ধাপের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। তখন নির্বাচনের কারণেই ম্যাচগুলো সেখানে সরানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category