বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

গাজায় ইসরায়েলি হামলায় এক বাড়িতেই ৩৬ জন নিহত

  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৬৬ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক বাড়িতেই ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আজ শনিবার মধ্য গাজার পশ্চিমাঞ্চলে নুসিরাত শরণার্থী ক্যাস্পের কাছে একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ এক বাড়িতেই ৩৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তঃস্বত্তা নারীও রয়েছেন।
ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই গণহত্যার জন্য মার্কিন প্রশাসন, দখলদার ইসরায়েলি বাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত আক্রমণ ঠেকাতে বিরল বৈঠক করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠি হুতি ও গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গত সপ্তাহে এ দুটি সংগঠনের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বিশ্বস্ত সূত্র এএফপিকে বলেছে, বৈঠকে গাজা যুদ্ধের পরবর্তী পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কীভাবে সমন্বিত আক্রমণ করা হবে তা নিয়ে আলোচনা হয়। তবে কোথায় এ বৈঠক হয়ে তা নিশ্চিত হওয়া যায়নি।

বৈঠকে রাফায় ইসরায়েলের সম্ভাব্য অভিযান নিয়েও ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে হুতিদের আলোচনা হয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।এদিকে গতকাল শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহিয়হু জানান, তিনি রাফাহতে অভিযানের জন্য সামরিক বাহিনেকে অনুমোদন দিয়েছেন।

গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি। আর ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দারা প্রায় সবাই ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে রোজা। তাতেও হামলা কমেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category