বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০২ Time View

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে স্ট্রোক করে অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানার (২০) মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দিনগত রাত ৩টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।রাজিয়া সুলতানা লক্ষ্মীনাথপুর গ্রামের নুর আলী সরদারের মেয়ে।তার পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। গতকাল রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রাত ৩টায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। একপর্যায়ে স্ট্রোকে করেন রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৪টা দিকে তার মৃত্যু হয়।তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তী সময়ে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় তার। সবশেষ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিলেন রাজিয়া। একবার ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। গত একবছর খেলার বাইরে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category