শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ভক্তদের জন্য যে ঘোষণা দিয়েছে ‘সোনার বাংলা সার্কাস’

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

পাঁচজন সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডটি। দেশের বিভিন্ন প্রান্তে স্টেজ শো করে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে দলটি। এ দলের পাঁচ সদস্য হলেন প্রবর রিপন (ভোকাল ও গিটারিস্ট), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), হাসিন আরিয়ান (ড্রামার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কি-বোর্ড)।

ঈদের আগে ব্যান্ড দলটির শেষ কনসার্ট খবর জানালেন প্রবর রিপন। তিনি বলেন, ঈদের আগে আগামীকাল (১০ই মার্চ) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হলে এটাই হচ্ছে শেষ কনসার্ট। তবে কলকাতায় ৩০ মার্চ থেকে ৫টি স্টেজ শোতে গান গাইব আমরা।এদিকে জুনে আসছে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম। এ অ্যালবামে ১৬টি গান থাকবে বলে জানা গেছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির অন্যতম সদস্য প্রবর রিপন। তিনি বলেন, আমাদের দ্বিতীয় অ্যালবামের কাজ শেষের দিকে। আগামী জুনে শ্রোতারা আমাদের নতুন গান শুনতে পাবেন। এ অ্যালবামে ১৬টি গান থাকবে। মানে দুটি অ্যালবাম প্রকাশ পাচ্ছে একসঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category