বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

সার্বিয়াকে ২-০ গোলে হারালো ব্রাজিল

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২০৪ Time View

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপে করেছে শুভ সূচনা। রিচার্লিসনের জোড়া গোলে তারা তুলে নিল অসাধারণ জয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ‍‍`জি‍‍` গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল

কাতার বিশ্বকাপের পিঠে ‍‍`অঘটনের‍‍` তকমা। অন্যদিকে ব্রাজিলের কাঁধে প্রত্যাশার পারদ। দুই চাপ মাথায় নিয়ে  বৃহস্পতিবার রাতে লুসাইল স্টেডিয়ামে আক্রমণাত্মক কৌশলে একাদশ সাজান ব্রাজিল কোচ তিতে। তবে প্রথমার্ধে নামের প্রতি সুবিচার করতে পারেনি তারায় ভরা দল। গোল শূন্য সমতায় শেষ করে। যদিও গোল হওয়ার মতো সহজ দুটি সুযোগ মিস করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩৪ মিনিটে রাফিনহা একেবারের ফাঁকায় পেয়ে যাওয়া বল জালে পাঠাতে পারেননি। ৪১ মিনিটে ভিনিসিয়াস সামনে কেবল গোলরক্ষককে পেয়েও পোস্টে শট নিতে পারেননি। প্রথমার্ধে সেলেকাওদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও ধাপ বাড়ায় ব্রাজিল। শুরুতেই সুযোগ হারায় রাফিনহা। তবে তারা ত্রস্ত করে রাখেন সার্বিয়ার রক্ষণভাগ। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোর নেওয়া জোরালো শট বার কাঁপিয়ে ফিরে আসে। ৬৩ মিনিটে জুজু কাটে ব্রাজিলের। ভিনিসিয়াস জোরের ওপর বক্স থেকে গোলে শট নেন। গোলরক্ষক ওই শট ফেরালেও রিচার্লিসনের নেওয়া শট ফেরাতে পারেননি।

ম্যাচের ৭৩ মিনিটে রির্চালি তার ও দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। এবারও তার গোলের কারিগর ভিনিসিয়াস। তিনি বক্সের বাঁ প্রান্ত থেকে ঠিক মাঝখানে থাকা রিচার্লিকে পাস দেন। ওই বল ধরে তিনি দুর্দান্ত এক ভলিতে জালে পাঠিয়ে ব্রাজিল শিবিরে উল্লাসের জোয়ার আনেন।

পরের সময়টাও আক্রমণে আক্রমণে সার্বিয়ার রক্ষণ কাঁপিয়ে তোলে ব্রাজিল। ম্যাচের ৮১ মিনিটে কাসিমিরো বক্সের বাইরে থেকে মাপা শেট নেন। কিন্তু এবারও তার শট লাগে ক্রস বারে। রদ্রিগো একটু পরেই ভালো একটা শট নিলে সার্বিয়ান গোলরক্ষক তা ফিরিয়ে দেন। যোগ করা সময়ে রদ্রিগোর আরও একটি ভালো শট যায় পোস্টের ওপর দিয়ে। সব মিলিয়ে শেষ ৪৫ মিনিট মন কাড়া ফুটবল খেলেছে সেলেকাওরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category