শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

মেসি’র নাম বলায় হামাসের হাত থেকে বাঁচলেন এক বৃদ্ধা

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View

বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির জনপ্রিয়তা যে আকাশচুম্বী তা বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মানুষই সে সম্পর্কে অবগত বলা যায়। এবার আর্জেন্টাইন এই তারকার জনপ্রিয়তার বদৌলতে হামাসের হাত থেকে রক্ষা পেলেন ইসরায়েলের এক বৃদ্ধা নারী। গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের কিবুতজ নির ওজে এলাকায় ৯০ বছর বয়সী এথার কুনিও’র বাড়িতে আক্রমণ করে।

সেই সময় বৃদ্ধাকে আটক করে তারা। তখনই বৃদ্ধা বলে উঠলেন, তোমরা ফুটবল দেখ নাকি? এক হামাস সদস্য মাথা নাড়তেই বৃদ্ধা বলে ওঠেন, আমি সেখান থেকে এসেছি- যেখান থেকে মেসিও এসেছেন।
আর তাতেই হয় বাজিমাত। সেখানে থাকা এক হামাস সদস্য বলেন, তিনি মেসিকে পছন্দ করেন। এবং আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বদৌলতেই বৃদ্ধাকে অপহরণ করেননি হামাস যোদ্ধারা। এমনকি ওই বৃদ্ধার সঙ্গে একটি ছবিও তোলেন তারা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার সময় তার বর্ধিত পরিবারের আট সদস্যকে বন্দি করা হয়েছিল।

এই শান্তিচুক্তির অংশ হিসেবে বৃদ্ধার পরিবারের বাকি সদস্যদের মুক্তি দেওয়া হয়েছিল। তবে তার দুই নাতি এবং তাদের একজন বান্ধবী গাজায় আটক রয়েছে। তাদের মুক্তির আশায় থাকার পাশাপাশি ওই বৃদ্ধা চান একবার যেন খবরটা মেসির কাছে পৌঁছে যায়। তিনি যেন জানতে পারেন, স্রেফ তার নাম শুনেই এক বৃদ্ধাকে ছেড়ে দিয়েছিল হামাস। কুনিও সেই ভয়ানক দিনে কী ঘটেছিল তা বর্ণনা করেছেন ডকুমেন্টারি-এর একটি অংশে, যা এখন প্রযোজনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category