বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

মার্কিন রণতরীতে হামলার দাবি হুথিদের

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

লোহিত সাগার ও এডেন উপ-সাগরে মার্কিন ডেস্ট্রয়ার বা ছোট রণতরীতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরানের হুথি বিদ্রোহীরা। শনিবার (৯ মার্চ) ইরানের হুথি বিদ্রোহীদের মুখপাত্র এই দাবি করেন।

এক টেলিভিশন ভাষণে ইয়াহিয়া স্যারি বলেন, ৩৭টি ড্রোন দিয়ে লোহিত সাগর ও এডেন উপ-সাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালানো হয়েছে।গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরেই লোহিত সাগরে পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি। এতে সেখানে প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি এমন ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ অনিয়ন্ত্রিতভাবে মাথায় পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী ও গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একটি প্যারাসুটে বাধা ত্রাণ সঠিকভাবে না পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে এবং এতে পাঁচজন মারা যান।গত ৭ অক্টোবরের পর হামলায় গাজায় প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজারের বেশি।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category