বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেল উদ্বোধন করলেন মোদী

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭৫ Time View

বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেলের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম টানেলটি। এটির নাম দেওয়া হয়েছে ‘সেলা টানেল’।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মোদী এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি হবে বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেল। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। এই টানেল তুষারপাত দ্বারা প্রভাবিত হবে না। ভারতের জন্য কৌশলগত কারণে এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।অরুণাচল প্রদেশের এই টানেলটি তাওয়াং সেক্টরের সামনের দিকের এলাকায় সেনাদের দ্রুত পৌঁছনোর ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এই টানেল চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে।ভারতীয় সেনা সদস্যরা দ্রুত পৌঁছাতে পারবেন সীমান্তে। অস্ত্র নিয়ে যাওয়াও সহজ হবে। নিরাপত্তা বাড়ার পাশাপাশি ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নও হবে। ১২ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল নির্মাণে মোট খরচ হয়েছে ৮২৫ কোটি রুপি।

এবারের সফলে মোদী অরুণাচল প্রদেশে ৪১ হাজার কোটি রুপির বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেশ কয়েকটি সড়ক প্রকল্পও উদ্বোধন হবে তার হাত ধরে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category