রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ইসরায়েলি নৃশংসতায় গাজায় প্রাণহানি প্রায় ৩১ হাজার

  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৮৩ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ হাজার হাজার ৮০০। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ৩০ হাজার ৮০০ ও আহত ৭২ হাজারেরও বেশি বলে জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।হামলায় আরও অন্তত ৭২ হাজার ২৯৮ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category