রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

পুনাকের ‘আইন আমার অধিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ‍‍`আইন আমার অধিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর রমনায় পুনাক কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

পুনাক সহসভানেত্রী শায়লা ফারজানার সভানেত্রীত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন। প্যানেলিস্ট ছিলেন পুনাকের সহসভানেত্রী মুনমুন আহসান ও সাধারণ সম্পাদিকা নাসিম আমিন।

পুনাক সভানেত্রী বলেন, বর্তমান সরকার নারী ও শিশুর নিরাপত্তা এবং সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তাপ্রাপ্তি নিশ্চিত করেছেন। আমরা এর সুফল পাচ্ছি। তিনি সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের বিষয়টি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ইদানিং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা বাড়ছে। অনেক অভিভাবক এসব শিশুদের সামনে নিয়ে আসতো না। কিন্তু এখন তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার রক্ষায় জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পুনাকের প্রশিক্ষণ সম্পাদিকা জীবুন নাহার ও আইন সম্পাদিকা ফাতেহ রশিদ এবং তাদের টিমের সদস্যরা এই কর্মশালার আয়োজনে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category