বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

সাকিব-তামিমসহ হানড্রেডের ড্রাফটে ১৬ বাংলাদেশি

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’ এর ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, জাকের আলি অনিকসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার। জমজমাট এই টুর্নামেন্টের ড্রাফটে একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আছেন জাহানারা আলম।

আজ মঙ্গলবার ড্রাফটে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে দ্য হানড্রেড। আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার। ড্রাফটে থাকা প্রত্যেক ক্রিকেটারই আছে একটি সর্বনিম্ন মূল্য।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আছেন তৃতীয় সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা ১৪ ক্রিকেটারের সর্বনিম্ন দাম হবে ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪ লাখ টাকা।

৬০ হাজার পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকা) ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও ওপেনার লিটন দাস। দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম আছে ৫০ হাজার পাউন্ড বা ৬৯ লাখ ৫৯ হাজার টাকার ক্যাটাগরিতে।

এছাড়া বাকি বাংলাদেশি ক্রিকেটারদের প্রত্যেকেই সর্বনিম্ন একটি মূল্য পাবেন। এ তালিকায় আছেন- নাসুম আহমেদ, জাকের আলি, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।

ড্রাফটে দামের সর্বোচ্চ ক্যাটাগরিতে আছে ৭ বিদেশি ক্রিকেটারের নাম। তাদের দামের ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে আছেন ৯ জন ক্রিকেটার। এ তালিকায় থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড।এর আগে কখনো হানড্রেড টুর্নামেন্টে কোনো বাংলাদেশি ক্রিকেটাররা খেলেননি। ২০২১ সালে ১০০ বলের প্রতিযোগিতাটি প্রথমবারের মতো আয়োজন করেছিল ইংল্যান্ড। আসরের সর্বশেষ শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। আগামী আসর শুরু হবে চলতি বছরের জুলাইয়ের ২৩ তারিখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category