রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আবারও অঘটন: জার্মানিকে হারালো জাপান

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২২৮ Time View

সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর আরও একটি অঘটনের জন্ম হলো কাতার ফুটবল বিশ্বকাপে। আগেরদিন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। আজ বুধবার আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো এশিয়ার ব্রাজিলখ্যাত জাপান।

আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচের মতই একই চিত্র জার্মানি-জাপানের ম্যাচে। ওই ম্যাচে যেমন প্রথমে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। জাপানের বিপক্ষেও প্রথমে পেনাল্টি থেকে গোল করেন জার্মানির ইলকায় গুন্ডোগান।৩৩তম মিনিটের সেই গোলের পর জার্মানরা আর গোল আদায় করতে পারেনি। উল্টো ৮ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে তারা। ৭৫তম মিনিটে জাপানের হয়ে সমতাসূচক গোলটি করেন সুপার সাব রিতসু দোয়ান। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আরেক সুপার সাব তাকুমা আসানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category