রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

শাহজাহান-মমতাজের শয়নকক্ষে শাকিব-বুবলী

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২২৮ Time View

অনুমতি ছাড়াই শবনম বুবলী সন্তান বীরকে মিডিয়ার সামনে আনাতে বেশ ক্ষিপ্ত হয়েছিলেন শাকিব খান। কিন্তু ধারণা করা হচ্ছে, সেই খবর সামনে আসার আগেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তারা।

এক সাক্ষাৎকারে শাকিবও সেরকম ইঙ্গিতও দিয়েছিলেন।

যদিও বুবলী জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়নি, সুখেই সংসার করছেন তারা। বুবলীর এমন দাবি অনেকেই বিশ্বাস করছেন না। আর সেকারণে, শাকিবের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে সেই দাবির সত্যতা প্রতিষ্ঠিত করতে চাইছেন।

সোমবার (২১ নভেম্বর) রাতে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বুবলী। ক্যাপশনে জানিয়েছেন, তাজমহলে ঘুরতে দিয়ে ছবিটি তুলেছিলেন।

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান ও মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি আমার।

এছাড়া কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বুবলী জানিয়েছেন, জন্মদিনে শাকিব তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেটি তার জীবনের সেরা উপহার বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category