শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক ঘণ্টা দেরিতে দেশটির ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এরপর নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।

নতুন শপথ গ্রহণকারী আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) চেয়ারম্যান নওয়াজ শরীফ, প্রেসিডেন্ট শেহবাজ শরীফ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি ও জমিয়ত উলেমা-ই-ইসলাম, ফজলের (জেইউআই-এফ) চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমানসহ দলগুলোর নির্বাচিত নেতারা।

দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে জোট করে সংসদে বিরোধী দলের সদস্য হিসেবে যোগ দিয়েছেন ইমরান খানের পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফেরপিটিআই-সমর্থিত বিজয়ী প্রার্থীরা। এদিন এ দুই দলের বিজয়ী সদস্যরাও শপথ নেন। তবে এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগে পার্লামেন্টেই প্রতিবাদ জানায় দলটি। এসময় হট্টগোল শুরু হয়ে যায়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট অধিবেশনে জাতীয় সংগীত শেষ হওয়ার পরপরই পিটিআই-সমর্থিত আইনপ্রণেতারা ‘পাকিস্তানের রক্ষক কে? ইমরান খান, ইমরান খান’ বলে স্লোগান দিতে থাকেন।

তাছাড়া এসআইসি’র সদস্যরা ‘কয়েদি নম্বর ৮০৪’ বলেও স্লোগান দিতে থাকেন। কারণ আদিয়ালা জেলে কারাবন্দি ইমরান খানকে এই নম্বর দেওয়া হয়েছে। তাদের স্লোগানের পর পিএমএল-এনের আইনপ্রণেতারা ‘ঘড়ি চোর’ বলে পাল্টা স্লোগান দেন।

হট্টগোল বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার রাজা পারভেজ আশরাফ হস্তক্ষেপ করেন। পরে তিনি পিটিআই-সমর্থিত আইনপ্রণেতাদের শান্ত করেন ও সব সদস্যকে শপথ পাঠ করান। শুক্রবার (১ মার্চ) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় পরিষদের স্পিকার, ডেপুটি স্পিকার ও ৪ মার্চ প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ।

সূত্র: ডন, জিও নিউজ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category