বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: আইজিপি

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View

আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীর পুলিশ লাইনসে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশ আয়োজিত সুধী সমাবেশে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের মধ্যে কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি পলাতক জঙ্গিদের ধরতে পুলিশি তৎপরতা ব্যাপক বাড়ানো হয়েছে বলেও জানান আইজিপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category