রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

মালিতে সেতু থেকে বাস পড়ে নিহত ৩১

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সেতু থেকে একটি বাস ছিটকে পড়ে যাওয়ার ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ওই দুর্ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাসটি মালির কেনেইবা শহর থেকে প্রতিবেশী বুরকিনা ফাসোতে যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় একটি সেতু থেকে পড়ে যায়। এই ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালি এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য অঞ্চলের নাগরিক রয়েছে। মালিতে বেশির ভাগ রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার পাশাপাশি ওভারলোড এবং গণপরিবহনের দুর্বল নিয়ন্ত্রণের কারণে সড়ক দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

চলতি মাসের শুরুতে রাজধানী বামাকো অভিমুখে একটি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়।সে সময় কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাঁধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category