মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বিপিএলের মধ্যে শুরু হলো প্রিমিয়ার ক্রিকেট লিগের দল বদল

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

বুধবার সন্ধ্যা নামতেই এবারের বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার তথ অঘোষিত সেমির যুদ্ধে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। এটাকে সাকিব-তামিমের লড়াই বলেও অভিহিত করছেন অনেকে। দেশের অগণিত ক্রিকেট অনুরাগির কৌতুহলি দৃষ্টি এখন মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামের দিকে।

কে পা রাখবে ফাইনালে? ১ মার্চ হোম অব ক্রিকেটে বিপিএল ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টেরিয়ান্সের প্রতিপক্ষ হবে কে? আজ বুধবার রাতেই মিলবে এ প্রশ্নের উত্তর।

এর বেশ কয়েক ঘণ্টা আগে দর্শক কলতান ও উপস্থিতিতে সরব না হলেও ক্রিকেটার, ক্লাব কর্মকর্তা ও প্রশিক্ষকদের উপস্থিতিতে সরগরম মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়। এখানে চলছে ঢাকার ক্লাব ক্রিকেটের ২০২৪ সালের প্রিমিয়ার লিগের দল বদল। দু’দিন ব্যাপি এ দলবদল শুরু হয়েছে আজ সকাল ১০টায়। প্রতিদিন বিকেল ৪ টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আগেই জানা, শেষ মুহুর্তে দল ও ঘর গোছানোর কাজ না করে ক্লাবগুলো অন্তত ৩ থেকে ৬ মাস আগেই ঘর গোছানোর কাজ সেরে রাখে। এবারও তাই রেখেছে। পছন্দের ক্রিকেটারের সাথে কথাবার্তা চূড়ান্ত করে অগ্রিম পেমেন্ট করার কাজও প্রায় শেষ।

সেরা তারকা, ‘পঞ্চ পান্ডব, নামী ও জাতীয় দলের ক্রিকেটাররা কে কোন দলে খেলবেন? তা আগেই ঠিক করা হয়ে গেছে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সেসব ক্রিকেটার দলবদলের আনুষ্ঠানিকতা পালন করবেন।

যেহেতু আজও বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং বৃহস্পতিবার ফাইনালের আগের দিন, তাই এই দলগুলোয় যারা আছে, তাদের স্ব-শরীরে সিসিডিএমে গিয়ে দল বদলের ফর্মে সই করার সম্ভাবনা খুব কম। তাদের বড় অংশ অনলাইন, বিশেষ কমিশনে অন্যত্র, বাসায়, কোন ক্লাব, কর্মকর্তাদের অফিস কিংবা বিপিএলের টিম হোটেলে বসেও দল বদল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। কাজেই আগের মত ঘটা করে বড় দলগুলো তারকাদের স্ব-শরীরে সিসিডিএমে এসে সই করার সম্ভাবনা অনেক কম এবার।

এর বাইরে কে কোন দলে? তাও মোটামুটি জানা। দেশসেরা ও আন্তর্জাতিক তারকা সাকিব আল হাসান এবার দল পাল্টেছেন। গত দুই মৌসুম মোহামেডানে খেলার পর এবার দল বদল করে শেখ জামালে নাম লিখিয়েছেন সাকিব। সাকিব ছাড়া ‘পঞ্চ পান্ডবের’ আর ৪ জন দলবদল করবেন না। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম প্রাইম ব্যাংকেই থেকে যাচ্ছেন। মাশরাফিও পুরনো দল লিজেন্ডস অব রুপগঞ্জেই থাকবেন। রিয়াদ এবারও মোহামেডানেই খেলবেন।

এর বাইরে পরিচিত ও জনপ্রিয় ক্রিকেটারদের বড় অংশ এবার আবাহনীতে। সব ফরম্যাটে দেশের টপ ও মিডল অর্ডার ব্যাটিংয়ের মূল অংশ এবং মোস্তাফিজ ও এবাদত ছাড়া সব ফ্রন্টলাইন পেসাররা এবার আবাহনীতে। এর মধ্যে তাসকিন, সাইফউদ্দিন এবং তানজিম সাকিব আগের বছরও দলে ছিলেন।

এবার আবাহনীর পেস আক্রমণ শক্তিশালী, সমৃদ্ধ ও ধারালো করতে আরও যুক্ত হয়েছেন সময়ের সেরা পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। আবাহনীর ব্যাটিং যেন জাতীয় দল; সময়ের সেরা উইলোবাজ লিটন দাস, তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এভং ফর্মের চুড়ায়য় থাকা তাওহিদ হৃদয়, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত সবাই এবার আকাশী-হলুদ শিবিরে। আবাহনীর স্পিন আক্রমণটাও দারুন। ডানহাতি অফব্রেক নাহিদুলের সাথে দুই বাঁ-হাতি তানভির ও রাকিবুল। উইকেটকিপার ইরফান শুক্কুরও আবাহনীতে যোগ দিচ্ছেন এবার।

সাকিব একা নন, সৌম্য সরকারও দল ছেড়েছেন এবার। তাদের জায়গায় মোহামেডান সেভাবে কাউকে দলে টানতে পারেনি। রিয়াদ, ইমরুল কায়েস, রনি তালুদার, মেহেদি হাসান মিরাজ, উইকেটকিপার অংকন, যুব দলের মিডল অর্ডারের স্তম্ভ আরিফুল ইসলাম, আরিফুল হক এবং দুই পেসার মুশফিক হাসান ও কামরুল ইসলাম রাব্বিকে রেখে দিয়েছে তারা।এর বাইরে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ, পেসার আবু হায়দার রনি, অফস্পিনার নাইম হাসান নতুন করে যুক্ত হচ্ছেন মোহামেডানে।
সাকিবের শেখ জামাল থেকে তাওহিদ হৃদয় চলে গেলেও সোহানসহ একঝাঁক মেধাবি ক্রিকেটার আছেন শেখ জামালে।এছাড়া প্রাইম ব্যাংকও বেশ সমৃদ্ধ দল। তামিম-মুশফিকের সাথে মোহামেডান ছেড়ে সৌম্য সরকারও যোগ দিয়েছেন এবার প্রাইম ব্যাংকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category