রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সৌদিতে একদিনে ৭ জনের শিরশ্ছেদে মৃত্যুদণ্ড

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

সৌদি আরবে সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযোগ প্রমাণে একদিনে শিরশ্ছেদের মাধ্যমে ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং অর্থায়নের দায়ে ওই সাত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।

সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে একটি। এএফপির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে ২৯ জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। এছাড়া গত বছর দেশটিতে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১৭০ জনকে।

এর দুই বছর আগে দেশটিতে একদিনে ৮১ জনকে শিরশ্ছেদের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। সেখানে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা একটি সাধারণ ঘটনা।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। তবে মঙ্গলবার তাদের নাম এবং পদবি প্রকাশ করা হলে তা থেকে ধারণা করা হচ্ছে যে, তারা সবাই সৌদির নাগরিক।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সন্ত্রাসী পন্থা অবলম্বন করা, সন্ত্রাসী সংগঠন ও কোম্পানি প্রতিষ্ঠা ও অর্থায়নের অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইউরোপীয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর ভাইস প্রেসিডেন্ট আদেল আল-সাইদ এভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছেন।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২২ সালে অন্য দেশগুলোর তুলনায় বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব, চীন এবং ইরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category