শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

রমজানে গাজায় হামলা বন্ধ রাখবে ইসরায়েল: বাইডেন

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১০ মার্চ থেকে। এবারের রমজানে ইসরায়েলিরা হামলা বন্ধ রাখবে এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, রমজান আসছে। ইসরায়েলিরা সম্মত হয়েছে রমজানে তারা কোনো ধরনের কার্যক্রম চালাবে না। সঙ্গে জিম্মিদের ছাড়িয়ে নিতে আমাদের সুযোগ দিতেও তারা হামলা বন্ধ রাখবে বলেন জো বাইডেন।

বাইডেন আরও জানিয়েছেন, গাজায় অসংখ্য ফিলিস্তিনির মৃত্যুর কারণে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। এছাড়া গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাহতে বড় হামলা চালানোর আগে ইসরায়েল বেসামরিক মানুষদের সরে যাওয়ার সুযোগ দেবে বলে দাবি করেছেন বাইডেন।

এদিকে চুক্তি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল হুমকি দিচ্ছে, যুদ্ধবিরতি হলেও তারা রাফাহতে হামলা চালাবে। তবে হামাস চাচ্ছে এই যুদ্ধ এখনই শেষ হোক। আর এ বিষয়টি নিয়েই যুদ্ধবিরতির প্রস্তাবটি ঝুলে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category