শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এবারের বাইফাতে ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন রুনা লায়লা

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

দেশসেরা শিল্পীদেরকে নিয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নতুন ধরা প্রেজেন্টস তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড। এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হচ্ছে বাইফাতে। আর সেই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে। এরইমধ্যে তিনি সম্মাননাটি নিজ হাতে গ্রহণ করার বিষয়ে আয়োজকদের সম্মতিও দিয়েছেন।

আগামী ২ মার্চের হতে যাওয়া বাইফাতে পপুলার ও জুরি- দুই বিভাগে মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।

গত দুই বছর বেশ আড়ম্বরের সঙ্গেই আয়োজিত হয় বাইফা অ্যাওয়ার্ডস। তাতে পুরস্কার গ্রহণ করেন দেশসেরা শিল্পীরা। তবে প্রথম সারির তারকারা যেন আরও পরিশীলিত অ্যাওয়ার্ড আয়োজনে নিজেদের উপস্থাপন করতে পারেন এবং যোগ্যরাই স্বীকৃতি পেতে পারেন; এমন একটি আলোচনা-সমালোচনাও উঠেছিল আসর দুটি ঘিরে। সেদিক বিবেচনা করে বাইফা’র তৃতীয় সিজনে হাজির হচ্ছে একেবারেই নতুনরূপে।

আয়োজকরা জানান, দেশের দু-একটি সম্মানজনক বেসরকারি অ্যাওয়ার্ড ছাড়া কোনটিতেই যথাযথ ভোটিং কিংবা জুরিবোর্ডের কার্যক্রম দেখা যায় না। তবে বাইফা এবার থেকে এসব বিষয় মেনেই পুরস্কারের জন্য নির্বাচন করছে যোগ্য শিল্পীদের।

বাইফা’র প্রধান শাহরিয়ার স্বপন জানান, এরইমধ্যে তিন লক্ষাধিক ভোট এসেছে বিভিন্ন বিভাগের জন্য। আর জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, দীপা খন্দকার এবং চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।

বাইফা’র এ আয়োজনটিকে জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। পারফর্ম করবেন তানজিন তিশা, তমা মির্জা, হৃদি শেখ, দীঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলেয়া বেগম ও শিবলু। মূল অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা আবদুন নূর সজল এবং অভিনেত্রী-উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। এদিকে রেড কার্পেট উপস্থাপনা করবেন বারিষা হক ও ইমতু রাতিশ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category