মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

প্রথমবার বাংলাদেশে আসছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ২০২২ সালে সপ্তমবারের মতো তারা ওয়ানডের বিশ্বচ‌্যাম্পিয়ন হয় এবং ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে হ্যাটট্রিক টি-টোয়েন্টি শিরোপা ঘরে তোলে। এর আগেও এই শিরোপা তারা জিতেছে তিনবার।

নারীদের ক্রিকেটে সফল এই দলটি এবারই প্রথমবার বাংলাদেশ সফরে আসছে। দুই দলের এটাই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এর আগে এই দুই দল কেবল আইসিসি ইভেন্টেই মুখোমুখি হয়েছে। সেই সংখ‌্যাটাও খুব কম। ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে একবার, ২০২০ এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার। দুই দলের এবারের ছয় ম‌্যাচের আন্তর্জাতিক সিরিজ তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে।

২০ দিনের সফরে আগামী ১৭ মার্চ বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া নারী দল। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। আগামী ২১ মার্চ তাদের প্রথম ম্যাচ। এরপর ২৪ ও ২৭ মার্চ দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৪ এপ্রিল। ৫ এপ্রিল অস্ট্রেলিয়া দল ঢাকা ছাড়বে। সবগুলো ম‌্যাচ রাখা হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে ম‌্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়। টি-টোয়েন্টি দুপুর ১২টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category