শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী

ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর তারা এই হামলা চালায়।

রোববার হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল-মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইহুদিবাদী সেনাদের ওপর হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইহুদিবাদী সেনাদের ওপর এসব অস্ত্র আঘাত হানে।লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক বলছে, ইসরায়েলের রামিম ব্যারাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত হেনেছে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের দখলীকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরায়েলের জিবদিন ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

এর আগে ইহুদিবাদী ইসরায়েল দাবি করে যে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আল-কুসাইর শহরে ইসরাইলের একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং তাতে হিজবুল্লাহর দুই যোদ্ধা শহীদ হন। হিজবুল্লাহ তাদের দুই যোদ্ধার শাহাদাতের কথা নিশ্চিত করেছে।

সূক্র: পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category