রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে গত দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন। এছাড়া রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডে কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে।

জেলেনস্কি বলেন, যুদ্ধে কত সেনা আহত হয়েছেন, তা আমি বলতে চাই না। এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণে সাহায্য করা হবে।

রোববার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন, এটা আমাদের জন্য বড় ক্ষতি। তবে মৃত্যুর সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।

এদিকে মার্কিন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে ইউক্রেনের প্রায় ৭০ হাজার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় দ্বিগুণ।সূত্র : খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category