রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজায় ক্ষুধার যন্ত্রণায় মারা গেলো ২ মাসের শিশু

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

ইসরায়েলি হামালায় বিধ্বস্ত গাজা উপত্যকায় ক্ষুধার যন্ত্রণায় মাহমুদ ফাতুহ নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গাজার আল-শিফা হাসপাতালে শিশুটি মারা যায়। রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

আল শিফা হাসপাতালের একজন চিকিৎসাকর্মী বলেন, আল-শিফা হাসপাতালে মাহমুদ ফাতুহ নামের দুই মাস বয়সী এক শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। মাহমুদ তীব্র অপুষ্টিতে মারা গেছে।

‘২ মাসের রোগা একটি শিশু বিছানায় শ্বাস নেওয়ার চেষ্টায় ছটফট করছিল। এমন পরিস্থিতিতে একজন স্বাস্থ্যকর্মী শিশুটির কাছে ছুটে যান। কিছুক্ষণ ওই স্বাস্থ্যকর্মী জানান, মাহমুদ তীব্র অপুষ্টিতে ভুগে মারা গেছে।’

ওই স্বাস্থ্যকর্মী আরও বলেন, শুক্রবার এক নারী মুমূর্ষু শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। সেসময় তিনি তার কোলে থাকা বিবর্ণ শিশুটিকে বাঁচাতে সাহায্য করার জন্য চিৎকার করছিলেন।‘আমরা শিশুটিকে দ্রুত হাসপাতালের ভেতরে নিয়ে যাই। সে তীব্র অপুষ্টিতে ভুগছিল। আমরা জানতে পারি, শিশুটি কয়েক দিন ধরে দুধ খায়নি এবং পর্যাপ্ত মায়ের দুধও পায়নি। আর গাজায় এখন শিশুদের খাওয়ার মতো কোনো দুধও নেই। চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে নিয়ে গেলেও, শেষপর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’

এদিকে, শিশুদের পাশাপাশি গর্ভবতী নারীদের মধ্যেও অপুষ্টি বৃদ্ধির বিষয়ে সতর্কবাণী দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, উত্তর গাজার দুই বছরের কম বয়সী ১৫ শতাংশ বা ছয়জনের মধ্যে একটি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। তাছাড়া গাজার ২৩ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ২৯ হাজার ৬০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ১২ হাজার ৬৬০ শিশু ও ৮ হাজার ৫৭০ নারী রয়েছেন। এসব হামলায় আরও ৬৯ হাজার ৪৬৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭০ শতাংশের বেশি নারী ও শিশু।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category