রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজায় গণহত্যা মানব ইতিহাসে বড় লজ্জা: প্রিয়াঙ্কা গান্ধী

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে গণহত্যা ‘ভয়াবহ নজির’ স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকান্ডের তীব্র নিন্দাও করেছেন তিনি।

একই সঙ্গে ইসরাইলের ‘নিপীড়ক সরকারকে’ তহবিল এবং অস্ত্র সরবরাহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ইসরাইলের নাম না করেই গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকান্ডের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই ভূখন্ডটিতে গণহত্যা ‘ভয়াবহ নজির’ স্থাপন করেছে এবং মানব ইতিহাসে এটি ‘বড় লজ্জার’ বিষয় হিসেবে টিকে থাকবে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে কংগ্রেসের এই সাধারণ সম্পাদক গাজায় হাসপাতালে বোমা হামলা এবং ডাক্তারদের ওপর নির্যাতনের অভিযোগের ঘটনাও উল্লেখ করেছেন। একই সঙ্গে ইসরাইলের ‘নিপীড়ক সরকারকে’ তহবিল এবং অস্ত্র সরবরাহের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইল-হামাস যুদ্ধের নামে গাজা উপত্যকায় তান্ডব চালানো হয়েছে এবং ফলে অবরুদ্ধ এই ভূখন্ডে ‘মানবিক সংকট’ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category