রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

রাশিয়ার ওপর পাঁচশরও বেশি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর নতুন করে আরও পাঁচশরও বেশি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাইডেন।

এছাড়া আলাদাভাবে একশরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এসব প্রতিষ্ঠান রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে। এছাড়া জ্বালানি বিক্রি করে যেন রাশিয়া বেশি অর্থ লাভ করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করার হুমকি দিয়েছেন তিনি।

ইউক্রেনের ওপর হামলা এবং বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর কারণে এসব নতুন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বিবৃতিতে বাইডেন বলেছেন, “বিদেশে আগ্রাসন এবং দেশে নির্যাতনের জন্য আরোপিত এসব নিষেধাজ্ঞা নিশ্চিত করবে—পুতিনকে চড়া মূল্য দিতে হবে।”

নাভালনিকে কারাদণ্ড দেওয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া রাশিয়ার অর্থনৈতিক খাত, প্রতিরক্ষা শিল্প, কেনাকাটার নেটওয়ার্ক এবং নিষেধাজ্ঞা ভঙ্গকারীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানিয়েছেন বাইডেন।

বিবৃতিতে বাইডেন ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “দুই বছর ধরে চলা এ যুদ্ধে এখনো ইউক্রেনীয়রা প্রবল সাহসিকতা নিয়ে লড়াই করে চলছেন। কিন্তু তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। রাশিয়ার অব্যাহত হামলা প্রতিহতে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের আরও অস্ত্র প্রয়োজন।

ইরান এবং উত্তর কোরিয়ার অস্ত্রের কারণে রাশিয়া এখনো হামলা অব্যাহত রাখতে পারছে।”“এ কারণে খুব দেরি হওয়ার আগে হাউজ অব রিপ্রেজেনটেটিভকে দ্রুত ইউক্রেনের সহায়তা বিলকে অনুমোদন দিতে হবে।” যোগ করেন বাইডেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category