রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ইরানকে অর্ধডজন গোল দিয়ে বিশ্বকাপ শুরু করল ইংল্যান্ড

  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৩১ Time View

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার দল ইরানের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে ইংল্যান্ড ফুটবল দল। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরানের বিপক্ষে অর্ধ ডজন গোল পূর্ণ করে ইংল্যান্ড।

সোমবার (২১ নভেম্বর) ইরানকে হারায় ৬-২ গোলের বিশাল ব্যবধানে। ইংল্যান্ডের পক্ষে এদিন পাঁচজন ফুটবলার জালের দেখা পান।

তারা হলেন জুড বেলিংহ্যাম, বুকাইয়ো সাকা, রহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড, জ্যাক গ্রিলিশ। এরমধ্যে আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার সাকা জোড়া গোলের দেখা পেয়েছেন। ম্যাচে ইংল্যান্ড চরম পর্যায়ের আধিপত্য দেখিয়েছে। ৭৯ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি ইরানের চেয়েও দ্বিগুণ আক্রমণ সংগঠিত করেছে থ্রি লায়নসরা।

ইরান: আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ।

ইংল্যান্ড: জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category