রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে, যারা সবাই বেসামরিক নাগরিক। বুধবার (২১ ফেব্রুয়ারি) দামেস্কের কাফার সৌসা এলাকার আবাসিক ভবনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি ও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেসময় পাশের একটি স্কুলের শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে ও বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট আগুনে পুড়ে গেছে। জানালার কাঁচ পুরোপুরি ভাঙ্গা। ভবনের নিচে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাছের আল-বাওয়া প্রাইভেট স্কুলের একটি খালি বাস আগুনে পুড়ে গেছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) প্রধান রামি আব্দুল রাহিম জানান, হামলার সময় নিহত দুইজন ওই অ্যাপার্টমেন্টে ছিলেন। এর বেশি তিনি আর কিছু জানেন না। তবে গত মাসে লেবাননের বৈরুতে ফিলিস্তিনের হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরোরির ওপর বিমান হামলার ধরনের সঙ্গে এই হামলার মিল রয়েছে।এসওএইচআর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন এলাকায় প্রায় ১৩টি হামলা চালিয়েছে। সেগুলোর মধ্যে আটটি বিমান হামলা ও পাঁচটি রকেট হামলা। এসব হামলায় সিরিয়ার প্রায় ৩১টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়। নিহত হন ৩১ জন ও আহত হন ১৩ জন।

এক দশকেরও বেশি সময়ের গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন জানিয়ে আসছে ইরান। দামেস্ক ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখায় তেহরানের বৈশ্বিক সামরিক প্রভাব কমানোর উদ্দেশ্যে সিরিয়ায় প্রায়ই এ ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category