রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

বিশ্বাসঘাতকতার অভিযোগে রাশিয়ায় এক নারী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

বিশ্বাসঘাতকতার অভিযোগে রাশিয়ায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাশিয়ার পাশাপাশি মার্কিন নাগরিক। বলা হয়েয়েছে, ইউক্রেনের পক্ষে ফান্ড রাইজিংয়ের জন্য কাজ করছিলেন তিনি। দেশটির উরাল জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিস (এএসবি) ইয়েকাটেরিনবার্গ শহরের ওই নারীকে গ্রেফতার করে। ৩৩ বছর বয়সী এই নারী লস অ্যাঞ্জেলেসে থাকেন।রুশ নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই নারী একটি বিদেশি রাষ্ট্রের জন্য অর্থ সংগ্রহ করছিলেন, যা আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি। বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ওই নারী ইউক্রেনীয় এক সংগঠনের জন্য সক্রিয়ভাবে অর্থ সংগ্রহ করছিলেন এবং এর মূল সুবিধাভোগী ইউক্রেনের সেনাবাহিনী।অন্যদিকে রাশিয়ার কারাগারে মারা যাওয়া দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ এখনও পায়নি তার পরিবার। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক নাভালনির মরদেহ দুই সপ্তাহের মধ্যেও তার পরিবারকে হস্তান্তর করা হবে না বলে জানানো হয়েছে।

নাভালনির এক প্রতিনিধি জানান, তার মাকে জানানো হয়েছে যে রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তার মরদেহ দুই সপ্তাহ রাখা হবে। নাভালনির মরদেহটি কোথায় রাখা হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ। সেটি জানতে চাওয়ার সকল চেষ্টাই ব্যহত করে দেওয়া হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category