মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

৫ ম্যাচ পর জয় পেল খুলনা, টানা দশম হার দুর্দান্ত ঢাকার

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

দশম আসর চলছে বিপিএলের । শুরুর ম্যাচে চমক দেখানোর পর এখন অবধি হেরেই চলছে দুর্দান্ত ঢাকা। সবশেষ আজ শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষেও হার এড়াতে পারেনি তাসকিন আহমেদরা।

তাদেরকে ৫ উইকেটে হারিয়ে টানা পাঁচ হারের বৃত্ত ভেঙেছে এনামুল হক বিজয়ের দল। অন্যদিকে এই ম্যাচ হেরে টানা দশম হারের স্বাদ পেল ঢাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা।

ঢাকার পক্ষে মোসাদ্দেক সৈকত সর্বোচ্চ ২৩ বলে ২৬ রান করেন। এছাড়া ইরফান শুক্কুর ২৬ বলে ২৫ ও অ্যালেক্স রস করেন ৩৫ বলে ২৫ রান। খুলনার পক্ষে ওয়ান পার্নেল ও মুকিদুল ইসলাম নেন ৩টি করে উইকেট।

১২৯ রানের লক্ষ্যে খেলতে নামা খুলনা আজ ব্যাটিংয়ের শুরুতে শঙ্কাই জাগিয়েছিল। শরিফুল ইসলামের তোপে দলীয় ১৭ রানের মধ্যেই বিদায় নেন বিজয় ও এভিন লুইস। তবে এরপর তিনটি ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে সহজ জয় পায় খুলনা।

পারভেজ হোসাইন ইমন ৪০ ও শাই হোপ ৩২ রান করে আউট হলেও অপরাজিত ছিলেন আফিফ হোসাইন ২১ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category