রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, দুর্ঘটনা-শীতজনিত রোগে ৯০ জনের প্রাণহানি

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় প্রবাহিত হচ্ছে। চলতি বছরের সবচেয়ে বড় এই তুষারঝড় স্থানীয় সময় গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার প্রায় ৩০টি অঙ্গরাজ্যে ইতোমধ্যে ১২ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমেছে।

শীত মৌসুমের শুরু থেকেই বিভিন্ন দুর্ঘটনা ও শীতজনিত কারণে এ পর্যন্ত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিনব্যাপি তুষারঝড় অব্যাহত থাকবে বলে এক আবহাওয়া দপ্তর এক বার্তায় জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নিউইয়র্ক ছাড়াও তুষার ঝড়টি আঘাত হানবে নিউজার্সি অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলসহ হাডসন ভ্যালি এবং কানেকটিকাট অঙ্গরাজ্যে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ফলে সিটির পাবলিক স্কুলগুলো খোলা থাকলেও ইনপার্সন কোন ক্লাস হবে না। তবে ক্লাস চলবে রিমোর্টে। সিটির ক্যাথলিক এলিমেন্টারি স্কুলগুলোও বন্ধ থাকবে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় বার্তার পাশাপাশি সকল ব্যবস্থা গ্রহণ করেছে সিটি প্রশাসন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য নিউইয়র্কারদের প্রতি সতর্কবার্তা জানিয়ে প্রশাসন।

নিউইয়র্কের ন্যাশনাল আবহাওয়া সার্ভিস বলছে, মঙ্গলবার ২৫ থেকে ৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। প্রবল বাতাসের তীব্রতা শেষ বিকেলের মধ্যে শেষ হলেও উপকূলীয় এলাকায় দুই ফুট পর্যন্ত বন্যা দেখা দিতে পারে। সম্ভাব্য পরিস্থিতি নিয়ে মেয়র এরিক এডামস সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। এসময় স্যানিটেশন বিভাগের কমিশনার জেসিকা টিশ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে স্টেট গভর্নর ক্যাথি হোকল দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার অফিস আর সিটি মেয়র অফিস যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বিমান বাতিল ও সময়সূচি পরিবর্তন হয়েছে প্রায় ৭ হাজার বিমান। বরফ সরানোর জন্য বন্ধ করা হয় নিউ ইয়র্কের জেএফকে, লাগোর্ডিয়া, ফিলাডেলফিয়ার আন্তর্জাতিক ও নিউজার্সির নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দর। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক পথের ভ্রমণও। তুষারঝড়ের কারণে মঙ্গলবার সকালে প্রায় ৩০টি অঙ্গরাজ্যের স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়। প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, আজ মঙ্গলবার বিকেল থেকে রাত জুড়ে উত্তর-পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া থেকে নিউ ইয়র্কের হাডসন উপত্যকা হয়ে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলজুড়ে ২০ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের স্তর জমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category