মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ভারতের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার দাতাজিরো কৃষ্ণানারাও মারা গেছেন

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

চলে গেলেন ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দাতাজিরো কৃষ্ণানারাও। ডিকে গায়কোয়াড নামে সমধিক পরিচিত ভারতীয় সাবেক এই ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। আজ মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯২৮ সালে ভারতের বরোদাতে জন্মগ্রহণ করেছেন গায়কোয়াড। এরপর ১৯৫২ সালে ভারতের জার্সিতে আন্তর্জাতিক দলে অভিষেক হয় তার। ১১ টি টেস্ট ম্যাচে ভারতীয় জার্সি পরেছিলেন গায়কোয়াড। ১৮.৪২ গড়ে ৩৫০ রান করেছিলেন তিনি। যার মধ্যে একটি হাফসেঞ্চুরি আাছে।১৯৫৭-৫৮ মৌসুমে ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে অধিনায়ক হিসেবে গায়কোয়াডের অভিষেক হয়। সেই আসরে বরোদার হয়ে দেশটির সবচেয়ে মর্যাদাবান ঘরোয়া ক্রিকেটের শিরোপাও জিতেছিলেন তিনি।ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে গায়কোয়াড ছিলেন এক উজ্জ্বল তারকা। ১১০ ম্যাচে ৫ হাজার ৭৮৮ রান করেছেন তিনি। গায়কোয়াডের ঝুলিতে আছে ১৭ টি সেঞ্চুরির সঙ্গে ২৩ অর্ধশতকও। বল হাতে শিকার করেছেন ২৫টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category