বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যেভাবে দেখবেন বাংলাদেশে বিশ্বকাপের খেলা

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৪১ Time View

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াচ্ছে। চার বছর পর ফের ফুটবল উন্মাদনায় মেতেছে বিশ্ব। বাংলাদেশ ফুটবল দল কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ বাকিদের চেয়ে বেশিই। শহর থেকে গ্রাম সর্বত্রই টিভি কিংবা বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, অ্যাপেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।
বাংলাদেশে যেভাবে দেখবেন বিশ্বকাপের খেলা

বাংলাদেশ থেকেও টিভি পর্দায় সরাসরি উপভোগ করা যাবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সব ম্যাচই। দেশের তিনটি টিভি চ্যানেল দেখাবে বিশ্বকাপের ২২তম আসরের খেলাগুলো। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চ্যানলে বিটিভি ছাড়াও আছে ব্যক্তিমালিকানাধীন দুটি চ্যানেল।

বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন সারা দেশের মানুষ। এছাড়া বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভিতে দেখা যাবে কাতার বিশ্বকাপের সব ম্যাচ। বেসরকারি মালিকানাধীন দেশের একমাত্র ক্রীড়াবিষয়ক চ্যানেল টি স্পোর্টসও সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপ। এছাড়াও ফুটবল বিশ্বকাপ নিয়ে নানারকমের আরও আয়োজন রয়েছে চ্যানেলগুলোতে। খেলার ফাঁকে রয়েছে বিশ্লেষণমূলক আলচনা অনুষ্ঠানও।

টিভি পর্দা ছাড়াও খেলা দেখা যাবে অ্যাপেও। টফি অ্যাপে সাবস্ক্রিপশন গ্রহণের মাধ্যমে উপভোগ করা যাবে কাতার বিশ্বকাপের খেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category