রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

পাকিস্তানে নির্বাচন কাল বিক্ষোভের ডাক দিল ইমরান খানের দল

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশ হতে না হতেই, এই মধ্যে পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই।শনিবার (১০ ফেব্রুয়ারি) দ্য ডনের এক প্রতিবেদনে জানানো হয়- দলটি আগামীকাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।পিটিআই এর নেতা গওহর আলি খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পিটিআইয়ের এই তো বলেন, ইমরান খানের নির্দেশনা অনুসারে, যেসব এলাকায় আমাদের ফলাফল ঘোষণায় দেরি করা হয়েছে অথবা আটকে রাখা হয়েছে সেগুলোর তালিকা আমরা প্রদান করব। এছাড়া যেসব আসনে আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়েছে সেগুলোও।

তিনি বলেন, যেসব এলাকায় এখনও ফলাফল প্রকাশ করা হয়নি আমরা আগামীকাল সেসব এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করব। কালকের এ বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। আমি দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আইন মেনে এ বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এটি আমাদের সাংবিধানিক অধিকার।

তারও আগে নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি করেন গওহর খান। তিনি বলেন, পিটিআই ন্যাশনাল অ্যাসেম্বিলিতে ২৬৫ আসনের মধ্যে ১৭০ আসনে জয়ী হয়েছে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা এখন দৃঢ়ভাবে জানাচ্ছি, পিটিআই ১৭০ আসনে জয় পেয়েছে। ইসলামাবাদের তিন আসন, সিন্ধুর চার আসনসহ পাঞ্জাবের ২২ আসনে পিটিআই ফরম-৪৫ অনুসারে জয় পেয়েছে। এরপরও এসব আসনে তার দলকে পরাজিত দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category